http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Sports&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=3
একজন মায়াবতীর গল্প
রংবেরং প্রতিবেদক
বিলেতফেরত অপু দেশে ফিরে জানতে পারেন দাদি তাঁর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছেন। দাদির পছন্দের মেয়েকেই বিয়ে করেন অপু। কিন্তু বিয়ের রাতেই তাঁর বউ মায়াবতীর জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে। এ রকম একটি গল্প নিয়ে রাইসুল তমাল নির্মাণ করেছেন ঈদের নাটক 'একজন মায়াবতীর গল্প'। জিনাত হোসেন যুথীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, শিপলু, মেহজাবীন, জাহিদ অর্ক, সাবিহা জামান, সুজাতা প্রমুখ। নাটকটি আসছে ঈদে যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।
একজন মায়াবতীর গল্প
No comments:
Post a Comment